এক ফোঁটা রক্ত, বাঁচাতে পারে একটি প্রাণ

সারাদেশের রক্তদাতাদের নির্ভরযোগ্য ডিজিটাল নেটওয়ার্ক

জরুরী মুহূর্তে সঠিক রক্তদাতা খুঁজুন অথবা নিজেই রক্তদাতা হিসেবে যুক্ত হয়ে মানবতার সেবায় অংশ নিন।

সহজ রেজিস্ট্রেশন ও আপডেট

মোবাইল নাম্বার দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করুন। নাম্বার আগে থেকে থাকলে শুধু শেষ রক্তদানের তারিখ আপডেট করে নিন।

থানা ও জেলা ভিত্তিক ফিল্টার

আপনার নির্দিষ্ট এলাকা বা থানার কাছাকাছি রক্তদাতাদের খুব দ্রুত খুঁজে পেতে আমাদের স্মার্ট ফিল্টারিং সিস্টেম রয়েছে।

লগইন ছাড়াই জরুরী সেবা

রোগীর আত্মীয়-স্বজন কোনো প্রকার ঝামেলা বা লগইন ছাড়াই রোগীর তথ্য ও ঠিকানা দিয়ে তাৎক্ষণিকভাবে ডোনারদের তালিকা দেখতে পারবেন।

সহজ তিন ধাপ

কীভাবে রক্ত খুঁজবেন

  1. রক্তদাতা খুঁজুন

    রক্তের গ্রুপ, জেলা ও থানা বেছে নিন। শুধু রক্ত দিতে প্রস্তুত ডোনারদের তালিকা দেখতে পাবেন।

    ডোনার খুঁজুন →
  2. সরাসরি কল করুন

    তালিকা থেকে ডোনারকে সরাসরি ফোন করে জেনে নিন তিনি এখন রক্ত দিতে পারবেন কিনা।

    তালিকা দেখুন →
  3. অনুরোধ পোস্ট করুন

    ডোনার না পেলে রোগীর তথ্য দিন। যাচাইয়ের পর অনুরোধটি পোস্ট হবে, ডোনাররাই আপনাকে ফোন করবেন।

    অনুরোধ করুন →
রক্তদান কেন

রক্তদানের উপকারিতা

রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, রক্তদাতার নিজের জন্যও এটি উপকারী।

  • একাধিক প্রাণ বাঁচে

    এক ব্যাগ রক্ত থেকে তৈরি উপাদান দিয়ে একাধিক রোগীর চিকিৎসা করা সম্ভব।

  • বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

    রক্তদানের আগে রক্তচাপ, হিমোগ্লোবিন ও রক্তবাহিত কয়েকটি রোগের পরীক্ষা হয়ে যায়।

  • নতুন রক্তকণিকা তৈরি হয়

    রক্তদানের পর শরীর স্বাভাবিকভাবেই নতুন রক্তকণিকা তৈরি করে ঘাটতি পূরণ করে নেয়।

  • মানসিক প্রশান্তি

    কারো জীবন বাঁচাতে পাশে দাঁড়ানোর আনন্দ ও তৃপ্তি অন্য কিছুতে পাওয়া যায় না।

ক্লাব, সংগঠন ও স্বেচ্ছাসেবীদের জন্য

আপনার কাছে থাকা ডোনার তালিকা আমাদের পাঠান

আপনার এলাকা, ক্লাব বা সংগঠনের রক্তদাতাদের তালিকা ইমেইল করুন। আমরা যাচাই করে তাঁদের এই নেটওয়ার্কে যুক্ত করব, যাতে জরুরি মুহূর্তে আরও বেশি মানুষ রক্ত পান।

  • নাম
  • মোবাইল নাম্বার
  • রক্তের গ্রুপ
  • জেলা ও থানা
  • শেষ রক্তদানের তারিখ (জানা থাকলে)

অনুগ্রহ করে ডোনারদের সম্মতি নিয়েই তাঁদের তথ্য পাঠাবেন।

ইমেইল করুন

Roktodatainfo@gmail.com

ইমেইল পাঠান

Excel, Word বা PDF ফাইল চলবে